
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে প্রতিবন্ধী এক নারীকে (৪৫) ধর্ষণের অভিযোগে স্বজনদের হাতে আটক যুবক শফিকুল ইসলামকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল আনুমানিক নয়টার দিকে উপজেলার পশ্চিম সমশ্চুড়া গ্রামে ধর্ষণের এ ঘটনা ঘটে। অভিযুক্ত শফিকুল ইসলাম একই গ্রামের সবদর আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সকাল আনুমানিক আটটা থেকে নয়টার মধ্যে শফিকুল পশ্চিম সমশ্চুড়া প্রতিবন্ধী সাত ভাই-বোনের বসতঘরে প্রবেশ করে। পরে ওই ঘরে থাকা এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করে। এসময় বাড়ির অন্য স্বজনেরা ঘটনা দেখে ফেলার পর তারা শফিকুলকে আটক করে গাছে বেঁধে থানায় খবর দেয়। পুলিশ বিকেলে অভিযুক্ত শফিকুলকে আটক করে থানায় নিয়ে আসে। স্থানীয় কেউ কেউ আটক শফিকুলকেও বুদ্ধি প্রতিবন্ধী বলে জানিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ওসি (তদন্ত) দেবাশীষ দত্ত জানান, এ ঘটনায় একজন আটক রয়েছে। লিখিত অভিযোগসাপেক্ষে মামলা গ্রহণ করে আইনী পদক্ষেপ নেওয়া হবে।