1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার, থানার সামনে স্বজনদের আহাজারি যাচাই-বাছাই শেষে জাসদ কার্যালয়ে আটক ২৮০-৩০০ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা বিশ্ব পর্যটন দিবসে বান্দরবানের চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি নালিতাবাড়ীতে ৪৪ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার খারাপ কাজ করলে আমার ভাইও ছাড় পাবে না : হাসনাত আবদুল্লাহ ফ্যাসিবাদী শক্তিকে আর কোনোদিন দেশের মাটিতে রাজনীতি করতে দেয়া হবে না পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলায় নিহত ১১ রাড্ডা ক্লিনিকে মধ্যরাতে ভাঙচুর-লুট, ৪ জন কারাগারে নকলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় সভা

জাসদ কার্যালয় থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক অর্ধশতাধিক

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্দেহে অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে তাদের আটক করা হয়।

পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিছু লোকজনকে আনা হয়েছে থানায়। জিজ্ঞাসাবাদ করে যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে এ বিষয়ে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।’

এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন জানান, ‘জাসদের প্রধান কার্যালয়ে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছিল ও বহিরাগত অনেকে অবস্থান করছিলেন, বৈঠক চলছিল। এমন সন্দেহে ক্রাইম ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযান চলছে। ইতোমধ্যে অর্ধশতাধিক হেফাজতে নিয়ে পল্টন থানায় নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। অভিযান এখনো চলমান। তথ্য বিশ্লেষণ ও জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com