1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার, থানার সামনে স্বজনদের আহাজারি যাচাই-বাছাই শেষে জাসদ কার্যালয়ে আটক ২৮০-৩০০ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা বিশ্ব পর্যটন দিবসে বান্দরবানের চার পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি নালিতাবাড়ীতে ৪৪ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেফতার খারাপ কাজ করলে আমার ভাইও ছাড় পাবে না : হাসনাত আবদুল্লাহ ফ্যাসিবাদী শক্তিকে আর কোনোদিন দেশের মাটিতে রাজনীতি করতে দেয়া হবে না পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলায় নিহত ১১ রাড্ডা ক্লিনিকে মধ্যরাতে ভাঙচুর-লুট, ৪ জন কারাগারে নকলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় সভা

নকলায় ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার, থানার সামনে স্বজনদের আহাজারি

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর ) বিকেলে উপজেলার গণপদ্দি ইউনিয়নের মেদীরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারদের আদালতে নেওয়ার সময় নকলা থানার সামনে তাদের স্বজনেরা ভিড় করেন। এ সময় কয়েকজন স্বজনকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

পুলিশ জানায়, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, গণপদ্দি ইউনিয়নের মেদীরপাড় এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছেন। পরে সেখানে অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করে থানায় আনা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইমরান পারভেজ (১৭), পিয়াল মিয়া (১৮), রুদ্র শাহ (১৮), মাহমুদুল হাসান (১৬), আলামিন (১৭), পিয়াল রানা (১৭), সাখাওয়াত হোসেন (১৭), সৌরভ শাহরিয়ার (১৭), গোলাম শাহরিয়ার (১৭), নাজমুল হাসান নাঈম (১৬), তুষার আহমেদ (১৫), রিমন মিয়া (১৬) ও নয়ন মিয়া (১৮)।

নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রিপন চন্দ্র গোপ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ১৩ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com