1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ: নারীসহ দুজনের সশ্রম কারাদণ্ড শেরপুরে স্কাউটিং বিষয়ক ৪৪৮তম ওরিয়েন্টেশন কোর্স শেরপুরে বোরো সংগ্রহ: আওয়ামী লীগের পলাতকদের নামে বরাদ্দ, নেপথ্যে কমিশন নালিতাবাড়ীতে কন্টেন্ট ক্রিয়েটরকে মারধর, মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক গাজী নজরুল জামিন পেলে আপত্তি নেই: আদালতকে মরিয়মের পরিবার ‘ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা হয়েছে’ নিউগিনি প্রপার্টিজে হামলা: মেজর জেনারেল (অব.) মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার বিদ্যুৎ বিল ৫০৬ কোটি, জিএম বরখাস্ত, গ্রাহককে ফোন করে দুঃখ প্রকাশ মন্ত্রীর

মিরপুরের ঘটনায় ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা: মিরপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের ঘাটতি ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে সঠিকভাবে যোগাযোগ সম্পন্ন করেননি। এ কারণে সেখানে সমন্বয়ের অভাব ছিল বলে মনে হয়েছে। তবে বিষয়টি তদন্ত করতে বলা হয়েছে বলেও জানান তিনি।

মিরপুরের ঘটনাসহ দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের বিষয়ে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, জননিরাপত্তা নিশ্চিত ও সামাজিক শান্তি বজায় রাখতে সরকার কাজ করছে।

তিনি বলেন, দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনাকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করা ঠিক হবে না। জননিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজে শান্তি প্রতিষ্ঠায় সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com