1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোগ্যাসেরও দাম বাড়াল বিইআরসি বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় দাওয়াত না পেয়ে খেপলেন মাতবর, ক্লাসে যাওয়া বন্ধ গ্রামের ৩০ শিক্ষার্থীর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা শ্বশুরবাড়িতে জুসের সঙ্গে বিষ খাইয়ে স্বামী হত্যার অভিযোগ, একমাস পেরোলেও তদন্তে অগ্রগতি নেই নালিতাবাড়ী সীমান্তে ৪৭ বোতল ভারতীয় মদসহ যুবক আটক দেশে ডেঙ্গু ও হামে একদিনে ১৪ জনের মৃত্যু গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৯ জনকে জীবিত উদ্ধার নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি ফাহিম চৌধুরীর আকস্মিক পরিদর্শন ১ দিনের রিমান্ডে মেজর (অব.) আখতারুজ্জামান

গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, ৬৯ জনকে জীবিত উদ্ধার

  • আপডেট টাইম :: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

গাজীপুর : গাজীপুরে একটি মেট্রিক্স গার্মেন্টসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। এ পর্যন্ত ওই ভবনে আটকে থাকা ৬৯ জনকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (৩ অক্টোবর) দুপুর ২টা ৪৪ মিনিটে গাজীপুরের ডেগির চালা এলাকায় ফকির মার্কেটের মেট্রিক্স গার্মেন্টসের আটতলা ভবনের তৃতীয় তলায় এ আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার খবর পাওয়ার পর দুপুর ২টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। ঘটনাস্থলটি সংশ্লিষ্ট ফায়ার স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে। ফায়ার সার্ভিসের সদস্যরা বিকাল ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছান।

পরে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট, কোনাবাড়ী ফায়ার স্টেশনের একটি, গাজীপুর ফায়ার স্টেশনের তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। বর্তমানে ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com