1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

নালিতাবাড়ী সীমান্তে ৪৭ বোতল ভারতীয় মদসহ যুবক আটক

  • আপডেট টাইম :: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে ৪৭ বোতল ভারতীয় মদসহ কবির হোসেন (১৮) নামে এক যুবককে আটক করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।

শনিবার (৩ অক্টোবর) নালিতাবাড়ী উপজেলার সমশ্চুড়া কোচপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। কবির হোসেন উপজেলার পূর্ব সমশ্চুড়া গ্রামের মৃত মোর্শেদের ছেলে।

বিজিবি জানায়, তার কাছ থেকে ৪৭ বোতল ভারতীয় মদ ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জব্দ করা মদের আনুমানিক সিজার মূল্য ৯০ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় আটক কবির হোসেনের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় মামলা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com