1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি: রিজভী ‘নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত আমার’, দাবি ট্রাম্পের পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ আজ, প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতির ছোট ভাইসহ ৫ প্রার্থী টাঙ্গাইলে হঠাৎ ঝড়ে ৮০ হেক্টর ফল ও সবজির বাগান ক্ষতিগ্রস্ত বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই সৌদির ২ বিমানবন্দরে হুতিদের হামলা, নারীসহ ৩ বিদেশি নিহত দুর্গাপূজায় ‘মদ খেয়ে নাচানাচি’ করলে ঘাড়ে ধরে নিয়ে যাওয়া হবে: ফেনীর পুলিশ সুপার রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কাজ করবে নতুন কমিটি: রিজভী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ঢাকা: সড়কে আইনবহির্ভূত কর্মকাণ্ড ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সদ্য গঠিত সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এ কমিটির মাধ্যমেই পরিবহন খাত ঘিরে মাফিয়াবৃত্তির অবসান ঘটবে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বিএনপি নেতা নাজিম উদ্দীনের নেতৃত্বাধীন নতুন কমিটির সদস্যদের নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন রিজভী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, নতুন-নতুন আইডিয়ার মাধ্যমে পরিবহন খাত ঢেলে সাজানো হবে। এ ছাড়া, দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটিয়ে এই খাতকে আইনসংগত করা ও যাত্রীসেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করা হবে।

তিনি আরও বলেন, সড়ক পরিবহন খাতকে ঘিরে যে কথিত মাফিয়াভিত্তিক নিয়ন্ত্রণ রয়েছে, তা দূর করতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। নতুন নেতৃত্ব এ ক্ষেত্রে পরিবর্তন আনতে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং সাধারণ যাত্রীদের সেবার মান উন্নয়নে ভূমিকা রাখবে।

রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে রিজভী বলেন, রাজনৈতিক বিশৃঙ্খলা ঠেকাতে রাজনীতিবিদরা দায়িত্ব এলে ১৭ বছরের নৈরাজ্য বন্ধ হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com