1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন ৬ মাসে বিভিন্ন দেশে ৪ লাখের বেশি কর্মী পাঠিয়েছে বাংলাদেশ হানি ট্র্যাপের শিকার স্বামীকে ৭ লাখ টাকায় ছাড়িয়ে আনলেন স্ত্রী, গ্রেপ্তার ৩ মাল্টা ৫০০ টাকা কেজি দরে বিক্রি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী রাষ্ট্র পুনর্গঠনে আলেমদের সম্পৃক্ত করতে হবে: চরমোনাই পীর দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর শেরপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই: শাহে আলম

রাষ্ট্র পুনর্গঠনে আলেমদের সম্পৃক্ত করতে হবে: চরমোনাই পীর

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: জুলাই গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্র পুনর্গঠনের কার্যক্রমে উলামায়ে কেরামকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেছেন, রাষ্ট্র পুনর্গঠনের মতো গুরুত্বপূর্ণ কাজে উলামাদের উপেক্ষা করার পরিণতি অতীতে কখনো ভালো হয়নি।

বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ আয়োজিত ন্যাশনাল ওলামা সামিটে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্র পুনর্গঠনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেখানে সরকারকে ওলামায়ে কেরামকে সম্পৃক্ত করতে হবে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে উলামাদের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।

চরমোনাই পীর সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করে বলেন, ডেঙ্গু ও হামে শত শত মানুষের মৃত্যু হলেও সরকারের মধ্যে তেমন কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। একই সঙ্গে জনদুর্ভোগ কমানোর ক্ষেত্রেও সরকারের উদাসীনতা লক্ষ করা যাচ্ছে।

তিনি বলেন, একের পর এক পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের ওপর সংকট চাপিয়ে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। সরকারকে সমস্যার ওপরিভাগে নয়, বরং সংকটের গভীরে গিয়ে এর স্থায়ী সমাধানের চেষ্টা করতে হবে।

চরমোনাই পীরের বক্তব্যের পর জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতি মিজানুর রহমান সাঈদ। জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন আ ফ ম খালিদ হোসাইন। সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মুফতি রেজাউল করীম আবরার এবং জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মুফতি শামসুদ্দোহা আশরাফী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com