1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন ৬ মাসে বিভিন্ন দেশে ৪ লাখের বেশি কর্মী পাঠিয়েছে বাংলাদেশ হানি ট্র্যাপের শিকার স্বামীকে ৭ লাখ টাকায় ছাড়িয়ে আনলেন স্ত্রী, গ্রেপ্তার ৩ মাল্টা ৫০০ টাকা কেজি দরে বিক্রি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী রাষ্ট্র পুনর্গঠনে আলেমদের সম্পৃক্ত করতে হবে: চরমোনাই পীর দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর শেরপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই: শাহে আলম

মাল্টা ৫০০ টাকা কেজি দরে বিক্রি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: শুল্ক পরিশোধের পরও প্রতি কেজি মাল্টা ৪০০ থেকে ৫০০ টাকা দরে বিক্রি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। রমজানসহ বিশেষ উপলক্ষকে কেন্দ্র করে কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা করার চেষ্টা করা হলে তা বরদাশত করা হবে না বলেও সতর্ক করেছেন তিনি।

বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সম্মেলনকক্ষে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। নিত্যপ্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা ও বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে এ সভার আয়োজন করা হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, সারা বছর নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও দাম স্থিতিশীল রাখতে ভৌগোলিক সুবিধা বিবেচনায় নিয়ে এলাকাভিত্তিক কৃষি উৎপাদনের দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে। কোন অঞ্চলে কোন সময়ে কী ধরনের ফসল উৎপাদন হবে, তা নির্ধারণ করে পরিকল্পিতভাবে খাদ্য ও সবজি উৎপাদন করা গেলে বছরের বিভিন্ন সময়ে বাজারে পণ্যের ঘাটতি ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

আসন্ন রমজান সামনে রেখে দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে বলেও জানান তিনি। খন্দকার আবদুল মুক্তাদির বলেন, চিনি, ছোলা, খেজুর, পেঁয়াজ ও ভোজ্যতেলসহ প্রয়োজনীয় সব পণ্যের যথেষ্ট মজুত রয়েছে। কোনো পণ্যের সরবরাহে ঘাটতি নেই। এ ছাড়া আমদানি করা আরও কিছু পণ্য আসার অপেক্ষায় রয়েছে।

তিনি বলেন, রমজান কিংবা অন্য কোনো সময়ে কোনো ব্যবসায়ী ইচ্ছাকৃতভাবে বা জোটবদ্ধ হয়ে দ্রব্যমূল্য বাড়ানোর চেষ্টা করলে সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন চেম্বারের সাবেক সভাপতি ও পোর্ট ইউজার্স ফোরামের চেয়ারম্যান আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, সাবেক সভাপতি আলী আহমেদ, জ্যেষ্ঠ সহসভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরী, বিজিএমইএর প্রথম সহসভাপতি সেলিম রহমান, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এম এ সালাম, বিপিএএমইএর প্রথম সহসভাপতি শহীদুল্লাহ চৌধুরী, কাস্টমস কমিশনার মুহা. মাহবুবুর রহমান, সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি এম এ ছালাম এবং সাবেক পরিচালক এস এম আবু তৈয়ব ও রেজাউল করিমসহ অনেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com