1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় পানিতে ডুবতে থাকা কন্যাশিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মৃত্যু নালিতাবাড়ী সীমান্তে ১২ অনুপ্রবেশকারী বাংলাদেশী আটক ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

নীলফামারীতে সড়কে প্রাণ গেলো একই পরিবারের ৩ জনের

  • আপডেট টাইম :: রবিবার, ২ আগস্ট, ২০২০

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছে।

নিহতরা হলেন—মোটরসাইকেল চালক লিটন হোসেনের ৮ মাসের শিশুপুত্র আব্দুর রহিম, শাশুড়ি রোজিনা বেগম ও শ্যালিকা আদুরী আক্তার।

রোববার (২ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে কিশোরগঞ্জ উপজেলা শহরের পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে উল্লাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালক লিটন হোসেনের বাড়ি রংপুরের গঙ্গাচড়া উপজেলা সদরে। তিনি বর্তমানে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ জানান, পুটিমারী ইউনিয়নে মামাশ্বশুরের বাড়িতে ঈদের দাওয়াত খেতে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ বাসটিকে জব্দ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com