1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বয়স্কভাতার কথা বলে টিপসই, পরে বৃদ্ধ জানলেন জমি বিক্রি হয়ে গেছে ৫ বছরের কাজের মূল্যায়ন করেই পরবর্তী নির্বাচনে বিএনপিকে ভোট দেবে জনগণ: চিফ হুইপ কান্না আর দেবী বন্দনায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা ভুয়া নিয়োগে ১৩ বছর বেতন-ভাতা, তদন্তে সত্যতা মেলায় এমপিও বাতিল আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী সমাজ পরিবর্তনেও ইমামদের এগিয়ে আসতে হবে: এমপি লুনা সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পরই স্ট্যান্ড রিলিজ বিভাগীয় কমিশনার ঝিনাইগাতী সীমান্তে ভারতীয় মদ জব্দ

কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

  • আপডেট টাইম :: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

কুমিল্লা: কুমিল্লায় কর্ণফুলী কমিউটার ট্রেনের তিন বগি লাইনচ্যুত হয়েছে। এতে সারা দেশের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ প্রাথমিকভাবে বন্ধ হয়ে গেলেও পরবর্তীতে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লার লাকসাম উপজেলার নাওটি এলাকায় ঢাকামুখী লাইনে ট্রেনটি লাইনচ্যুত হয়।

লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল কমিউটার ট্রেন কর্ণফুলী। দুপুর সাড়ে ১২টার দিকে লাকসাম জংশনের আগে নাওটি এলাকায় তিনটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে আপলাইন এবং ডাউনলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। তবে আপলাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

কুমিল্লা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শেখ আনোয়ার বলেন, কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত হলেও ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। তেমন কোনো হতাহতের খবর পাইনি আমরা। লাইনচ্যুত বগি উদ্ধারে রেসকিউ টিম ঘটনাস্থলে রওনা হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে বগিগুলো উদ্ধার করে আপলাইনেও ট্রেন চলাচল স্বাভাবিক করা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com