1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বয়স্কভাতার কথা বলে টিপসই, পরে বৃদ্ধ জানলেন জমি বিক্রি হয়ে গেছে ৫ বছরের কাজের মূল্যায়ন করেই পরবর্তী নির্বাচনে বিএনপিকে ভোট দেবে জনগণ: চিফ হুইপ কান্না আর দেবী বন্দনায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা ভুয়া নিয়োগে ১৩ বছর বেতন-ভাতা, তদন্তে সত্যতা মেলায় এমপিও বাতিল আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী সমাজ পরিবর্তনেও ইমামদের এগিয়ে আসতে হবে: এমপি লুনা সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পরই স্ট্যান্ড রিলিজ বিভাগীয় কমিশনার ঝিনাইগাতী সীমান্তে ভারতীয় মদ জব্দ

৫ বছরের কাজের মূল্যায়ন করেই পরবর্তী নির্বাচনে বিএনপিকে ভোট দেবে জনগণ: চিফ হুইপ

  • আপডেট টাইম :: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, সরকারের পাঁচ বছরের কর্মকাণ্ড মূল্যায়ন করেই জনগণ পরবর্তী নির্বাচনে বিএনপিকে ভোট দেবেন। আর সরকার ব্যর্থ হলে ভোটের মাধ্যমেই জনগণ জবাব দেবেন। তাই ঘন ঘন আন্দোলন করে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা না করে অপেক্ষা করা উচিত।

বুধবার (২১ অক্টোবর) বরিশাল শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত জিয়া মঞ্চের বরিশাল বিভাগীয় সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে চিফ হুইপ বলেন, ৩০ লাখ কোটি টাকা পাচার হয়ে যাওয়া একটি দেশের ভঙ্গুর অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করেছে বর্তমান সরকার। এ অবস্থায় দেশ পুনর্গঠনের উদ্যোগ বাধাগ্রস্ত করতে বিরোধী পক্ষ বিভিন্ন কর্মসূচি পালন করছে। লং মার্চের মাধ্যমে দেশের পরিস্থিতির প্রকৃত পরিবর্তন সম্ভব নয়। বিদ্যুৎ সংকট মোকাবিলায় সৌর বিদ্যুতের ওপর গুরুত্বারোপ করে নূরুল ইসলাম মনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সৌর বিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে আগামী তিন বছরের জন্য কর ছাড় দিয়েছেন। পরিকল্পিতভাবে এ সুযোগ কাজে লাগাতে পারলে এক বছরের মধ্যে বিদ্যুৎ ঘাটতি পূরণ সম্ভব হবে।

চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রাম ও প্রতিকূলতা মোকাবিলা করে ফ্যাসিবাদী সরকারের পতনে নেতৃত্ব দিয়েছে বিএনপি। ভঙ্গুর অর্থনীতি ও নানা সংকটের মধ্যেও বর্তমান সরকার দেশ পুনর্গঠনে কাজ করছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো কর্মসূচির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

চিফ হুইপ তার বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অবদান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের কথাও স্মরণ করেন।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com