1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বয়স্কভাতার কথা বলে টিপসই, পরে বৃদ্ধ জানলেন জমি বিক্রি হয়ে গেছে ৫ বছরের কাজের মূল্যায়ন করেই পরবর্তী নির্বাচনে বিএনপিকে ভোট দেবে জনগণ: চিফ হুইপ কান্না আর দেবী বন্দনায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা ভুয়া নিয়োগে ১৩ বছর বেতন-ভাতা, তদন্তে সত্যতা মেলায় এমপিও বাতিল আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী সমাজ পরিবর্তনেও ইমামদের এগিয়ে আসতে হবে: এমপি লুনা সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পরই স্ট্যান্ড রিলিজ বিভাগীয় কমিশনার ঝিনাইগাতী সীমান্তে ভারতীয় মদ জব্দ

সমাজ পরিবর্তনেও ইমামদের এগিয়ে আসতে হবে: এমপি লুনা

  • আপডেট টাইম :: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

সিলেট: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, সমাজে ইমামরা অত্যন্ত সম্মানিত ও গ্রহণযোগ্য ব্যক্তি। তাঁদের কথা মানুষের পারিবারিক ও সামাজিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। সমাজে সততা, ন্যায়বিচার, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি সমাজ পরিবর্তনেও ইমামদের এগিয়ে আসতে হবে।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলা মডেল মসজিদের সম্মেলনকক্ষে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির বিশ্বনাথ উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা আরও বলেন, সমাজের মানুষের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতে ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও তাঁদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি মুফতি মাওলানা নিজাম উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম।

এ ছাড়া প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইমাম সমিতির সিলেট জেলা সভাপতি মাওলানা এহসান উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী।

সম্মেলনে বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং উপজেলার বিভিন্ন মসজিদের ইমামরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com