1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জাপানের প্রধানমন্ত্রী ধারাবাহিকভাবে ভূমিকা রেখেছেন এবার ভারতজুড়ে বিক্ষোভ মিছিলে নামলো বিজেপি মিষ্টির আসনে মনোনয়ন পেলেন এলিজা জামান দেড় ঘণ্টার চেষ্টায় কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ হকারমুক্ত হবে গুরুত্বপূর্ণ সড়ক-ফুটপাত: সড়কমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগের দাবিতে শাহবাগে গণবিক্ষোভ করবে এনসিপি ইরানের সেনাবাহিনী-অর্থনীতি তছনছ হয়ে গেছে: ট্রাম্প সরকার অনুমোদন দিলে প্রয়োজনে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ নালিতাবাড়ীতে হিন্দু ধর্মাবলম্বী সেলুন ব্যবসায়ীর ইসলাম গ্রহণ বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৫

দেড় ঘণ্টার চেষ্টায় কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১

  • আপডেট টাইম :: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

ঢাকা: ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিকের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের প্রচেষ্টায় দীর্ঘ দেড় ঘণ্টা পর সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ভয়াবহ এ অগ্নিকাণ্ডে একজন পুরুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

এর আগে সোমবার দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকার আমান প্লাস্টিক কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে। পরে খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে আগুনের খবর পাওয়ার পর ৭ মিনিটের মাথায় প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে ৫টি ইউনিট উদ্ধার ও অগ্নি-নির্বাপণ কাজে যোগ দেয়। তবে পরিস্থিতি বিবেচনায় ও আগুনের তীব্রতা নিয়ন্ত্রণে আনতে পরবর্তীতে আরও ৩টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। একপর্যায়ে ৮টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস আরও জানায়, কারখানাটির ভেতরে প্লাস্টিক সামগ্রী থাকায় আগুন দ্রুতই চারদিকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় একজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্তের পর ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com