1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাজেকে নবম দিনের মতো সড়ক অবরোধ, সেনাক্যাম্প পরিদর্শনে সেনাপ্রধান কৃষিঋণ মওকুফে স্বস্তিতে ১৪ লাখ কৃষক: চাঙ্গা হচ্ছে গ্রামীণ অর্থনীতি তাহসিফের মোটরসাইকেল উদ্ধার, রাতে বন্ধু দীপকে নিয়ে গিয়েছিলেন তুরাগ নদের কাছে সাংবাদিকতা, প্রেসক্লাব ও নেতৃত্ব ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামানত খোয়ালেন তিন প্রার্থী ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও কুড়িগ্রামে ইয়াবা-হেরোইনসহ আইনজীবী দম্পতি আটক তাহসিফের বন্ধু দ্বীপকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে পিবিআই

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বেসরকারি ফলে জয়ী বিএনপির মির্জা ফয়সল আমীন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ৩১ হাজার ৩৩৬ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। বৃহস্পতিবার ১৮৫টি ভোটকেন্দ্রের বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মো. খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৮৮ ভোট।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টায় আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। নির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

অন্য প্রার্থীদের মধ্যে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামী বটগাছ প্রতীক এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com