1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাজেকে নবম দিনের মতো সড়ক অবরোধ, সেনাক্যাম্প পরিদর্শনে সেনাপ্রধান কৃষিঋণ মওকুফে স্বস্তিতে ১৪ লাখ কৃষক: চাঙ্গা হচ্ছে গ্রামীণ অর্থনীতি তাহসিফের মোটরসাইকেল উদ্ধার, রাতে বন্ধু দীপকে নিয়ে গিয়েছিলেন তুরাগ নদের কাছে সাংবাদিকতা, প্রেসক্লাব ও নেতৃত্ব ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামানত খোয়ালেন তিন প্রার্থী ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও কুড়িগ্রামে ইয়াবা-হেরোইনসহ আইনজীবী দম্পতি আটক তাহসিফের বন্ধু দ্বীপকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে পিবিআই

তাহসিফের মোটরসাইকেল উদ্ধার, রাতে বন্ধু দীপকে নিয়ে গিয়েছিলেন তুরাগ নদের কাছে

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। টঙ্গীর তুরাগ নদের আনুমানিক ৫০ গজ দূরে মাজার বস্তি এলাকা থেকে এটি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে পিবিআই মিডিয়া উইং গণমাধ্যমকে ওই এলাকা থেকে একটি মোটরসাইকেল উদ্ধারের কথা জানায়। এটি যাচাইবাছাই করার কথাও জানানো হয়। পরে তারা নিশ্চিত করে মোটরসাইকেলটি তাহসিফ সাউরিরই।

সেই সাথে পিআইবি জানিয়েছে, মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে মোটরসাইকেলে ‘জুনিয়র বন্ধু’ আহমেদ শাহরিয়ার রেজা দীপকে নিয়ে টঙ্গীর মাজার এলাকায় গিয়েছিলেন তাহসিফ, কেনো গিয়েছিলেন সেটি এখনও ধোঁয়াশা।

মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন বিমানবাহিনীর সাবেক এ কর্মকর্তা। পরদিন বুধবার বিকেলে তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়।

নিখোঁজের আগে বন্ধু দীপকে নিয়ে রাতে বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। এ নিয়ে দীপ গণমাধ্যমে জানায়, একটি রেস্তোরাঁয় তারা একসঙ্গে খাবার খান। এরপর দীপ বাসায় চলে যান।

উল্লেখ্য, তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় নৌ পুলিশের তদন্তের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করেছে পিবিআই। জিজ্ঞাসাবাদের জন্য গতকাল বৃহস্পতিবার রাতে দীপকে হেফাজতে নেয় পিবিআই।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com