1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাজেকে নবম দিনের মতো সড়ক অবরোধ, সেনাক্যাম্প পরিদর্শনে সেনাপ্রধান কৃষিঋণ মওকুফে স্বস্তিতে ১৪ লাখ কৃষক: চাঙ্গা হচ্ছে গ্রামীণ অর্থনীতি তাহসিফের মোটরসাইকেল উদ্ধার, রাতে বন্ধু দীপকে নিয়ে গিয়েছিলেন তুরাগ নদের কাছে সাংবাদিকতা, প্রেসক্লাব ও নেতৃত্ব ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামানত খোয়ালেন তিন প্রার্থী ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও কুড়িগ্রামে ইয়াবা-হেরোইনসহ আইনজীবী দম্পতি আটক তাহসিফের বন্ধু দ্বীপকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে পিবিআই

কুড়িগ্রামে ইয়াবা-হেরোইনসহ আইনজীবী দম্পতি আটক

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রাম: কুড়িগ্রাম সদর উপজেলার খলিলগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন এক আইনজীবী ও তার স্ত্রী।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে সদর উপজেলার ওয়াপদাপাড়া এলাকায় অ্যাডভোকেট আলমগীর হোসেনের বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন কুড়িগ্রাম আইনজীবী সমিতির সদস্য ও ওয়াপদাপাড়া (খলিলগঞ্জ) এলাকার বাসিন্দা অ্যাডভোকেট আলমগীর হোসেন (৪৫), তার স্ত্রী মোছা. ডলি (৩০) এবং ভূরুঙ্গামারী উপজেলার ব্যাপারীটারী এলাকার মো. শাহেদ মাহমুদ শাকিল (৩০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কুড়িগ্রাম জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযানে আলমগীর হোসেনের কাছ থেকে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া তার স্ত্রী ডলির কাছ থেকে ৫১টি হেরোইনের পুরিয়া এবং শাহেদ মাহমুদ শাকিলের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

অভিযানে মোট ১৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার ওজন ১৯ দশমিক ৫ গ্রাম। অন্যদিকে, পলিথিনসহ উদ্ধার করা হেরোইনের ওজন চার গ্রাম। জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৯৮ হাজার ৫০০ টাকা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. শাহ নেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতার তিনজনকে কুড়িগ্রাম সদর থানায় পুলিশের কাছে সোপর্দ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com