1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাজেকে নবম দিনের মতো সড়ক অবরোধ, সেনাক্যাম্প পরিদর্শনে সেনাপ্রধান কৃষিঋণ মওকুফে স্বস্তিতে ১৪ লাখ কৃষক: চাঙ্গা হচ্ছে গ্রামীণ অর্থনীতি তাহসিফের মোটরসাইকেল উদ্ধার, রাতে বন্ধু দীপকে নিয়ে গিয়েছিলেন তুরাগ নদের কাছে সাংবাদিকতা, প্রেসক্লাব ও নেতৃত্ব ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামানত খোয়ালেন তিন প্রার্থী ইসরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, কত আসন পেল নেতানিয়াহুর দল? জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও কুড়িগ্রামে ইয়াবা-হেরোইনসহ আইনজীবী দম্পতি আটক তাহসিফের বন্ধু দ্বীপকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে পিবিআই

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জামানত খোয়ালেন তিন প্রার্থী

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত রক্ষা করতে পারেননি তিন প্রার্থী। তাদের মধ্যে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক পেয়েছেন মাত্র ৪৫০ ভোট। অন্য দুজন হলেন- বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম। ঘোষিত ফলাফলে এই তিন প্রার্থীর সম্মিলিত ভোট ৪ হাজার ৫৭৫।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে জেলা শিল্পকলা একাডেমিতে স্থাপিত নির্বাচনি ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে ঘোষিত বেসরকারি ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম ১৮৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, বটগাছ প্রতীকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আবদুল আলীম নিজামী পেয়েছেন ৮৩৬ ভোট। হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ২৮৯ ভোট। আর ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক পেয়েছেন ৪৫০ ভোট।

নির্বাচনে মোট প্রদত্ত ভোটের এক-অষ্টমাংশের হিসাব অনুযায়ী, জামানত রক্ষা করতে প্রত্যেক প্রার্থীর অন্তত ৪১ হাজার ৭৯২ ভোট পাওয়ার প্রয়োজন ছিল। কিন্তু আবদুল আলীম নিজামী প্রয়োজনীয় ভোটের তুলনায় ৪০ হাজার ৯৫৬ ভোট কম পেয়েছেন। খাদেমুল ইসলাম কম পেয়েছেন ৩৮ হাজার ৫০৩ ভোট এবং ওমর ফারুক কম পেয়েছেন ৪১ হাজার ৩৪২ ভোট।

অন্যদিকে, আসনটিতে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ১ লাখ ৩১ হাজার ৪০৪।

ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫১ জন। মোট ভোটকেন্দ্রের ১৮৫টির ফলাফল ঘোষণা করা হয়েছে। এসব কেন্দ্রে মোট ভোট পড়েছে ৩ লাখ ৩৪ হাজার ৩৩০টি। এর মধ্যে বৈধ ভোট ৩ লাখ ২৯ হাজার ৫টি এবং বাতিল ভোট ৫ হাজার ৩২৫টি। ঘোষিত হিসাবে ভোট পড়ার হার ৬৪ দশমিক ৮১ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com