1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানা শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ফেসবুকে মেসেজ পাঠানোর জের : শেরপুরে জানাযার কথা বলে ডেকে নিয়ে কিশোর নির্যাতন, জড়িত চার কিশোর গ্রেফতার

  • আপডেট টাইম :: বুধবার, ৫ আগস্ট, ২০২০

শেরপুর : ফেসবুকে কিশোরীকে মেসেজ দেওয়ার ঘটনার জেরে জানাযার কথা বলে ডেকে নিয়ে শেরপুর পৌর শহরের বটতলা এলাকায় পৌরসভার পুরনো ভবনে কিশোর নির্যাতনের ভিডিও ভাইরালের ঘটনায় জড়িত চার কিশোরকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নির্যাতনের ঘটনা প্রকাশের পরপর নির্যাতিত কিশোরের বাবা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করলে রাতেই পুলিশ জড়িতদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- শহরের গোপালবাড়ি মহল্লার গোলাম মাহবুবের ছেলে সিয়াম (১৭), আমিনুল ইসলামের ছেলে শুভ (১৭), বেলাল হোসেনের ছেলে আরমান (১৬) ও সুজন মিয়ার ছেলে সাজেদুল ইসলাম (১৫) নাছিম। এছাড়াও পলাতক রয়েছে এ ঘটনায় জড়িত সবুজ মিয়ার ছেলে নাহিদ (১৬)।
সূত্র জানায়, সম্প্রতি শহরের নাগপাড়া মহল্লায় ভাড়া থাকা জনৈক পাহাড়াদারের কিশোরী কন্যার ফেসবুক মেসেঞ্জারে মধ্যবয়রা কানাশাখোলা বাজার এলাকার মোহাম্মদ আলীর ছেলে আশিকুর রহমান পাপ্পু (১৫) একটি মেসেজ পাঠায়। পাপ্পু গৌরিপুর দারুস সুন্নাহ রোকেয়া উলুম মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী। মেসেজ পাঠানোর পর ওই কিশোরী তার বন্ধু গোপালবাড়ি মহল্লার সিয়ামকে বিষয়টি জানায়। এরপর সিয়াম গত ৩ আগস্ট সোমবার বিকেল চারটার দিকে নিজের দাদী মারা যাওয়ায় জানাযার পড়ার কথা বলে পাপ্পুকে পৌরসভার পুরনো ভবনে ডেকে নিয়ে আসে। এখানে আনার পর সিয়াম তার বন্ধু শুভ, আরমান, নাছিম ও নাহিদ মিলে পাপ্পুকে হাত-পা দিয়ে এমনকি বেল্ট দিয়ে বেধড়ক মারধর করে এবং তা মোবাইলে ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেয়। বিশেষ করে সিয়ামকে মারমুখী দেখা গেছে। এসময় পাপ্পু সিয়ামের পা জড়িয়ে ধরে বারবার কাকুতি-মিনতি ও ক্ষমা চেয়ে কান ধরে উঠবোস করেও রেহাই পায়নি। বর্তমানে নির্যাতিত পাপ্পু শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জড়িত চার কিশোর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com