1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

নির্দিষ্ট সময়ে পৌরসভায় সোলার প্যানেল স্থাপন না করলে ব্যবস্থা: শাহে আলম

  • আপডেট টাইম :: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: নির্দিষ্ট সময়ের মধ্যে সোলার প্যানেল স্থাপন না করা হলে সেইসব পৌরসভার বিরুদ্ধে বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বুধবার (১১ নভেম্বর) সকালে এলজিইডি ভবনে পৌরসভার প্রশাসক ও সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত প্রিপারেশন অ্যান্ড আপডেটিং অব রিস্ক ইনফরমড মাস্টার প্ল্যান ফর পৌরসভার শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।

এর আগে দ্রুত সময়ের মধ্যে পৌরসভাগুলোতে সৌর বিদ্যুৎ প্যানেল (সোলার) স্থাপন নিশ্চিতের নির্দেশনাও দেন তিনি।

প্রকৌশলীদের উদ্দেশ্যে তিনি এ নির্দেশনা দিয়ে বলেন, এরইমধ্যেই পৌরসভাগুলোতে সৌর প্যানেলের জন্য অর্থ পাঠানো হয়েছে। তারপরেও বেশিরভাগ পৌরসভায় এখনও এ প্যানেল স্থাপন হয়নি।

দ্রুত সময়ের মধ্যে সৌর প্যানেল স্থাপন করে পৌরভবনের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়ার নির্দেশনা দেন তিনি।

এসময় পৌরসভাগুলোর খাল খনন, বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণসহ অন্যান্য পৌর সেবা যাতে নাগরিকরা কোনো ধরণের ভোগান্তি ছাড়াই পায় তা নিশ্চিত করারও নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।

এর আগে তিনি ফ্যামিলি কার্ডসহ মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com