1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

রাজধানীর গাবতলীতে বাসচাপায় ২ নারী নিহত

  • আপডেট টাইম :: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: রাজধানীর দারুসসালাম থানাধীন গাবতলী এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত দুই নারীর পরিচয় জানা যায়নি।

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গাবতলী পর্বতের সামনে সড়কের ইনকামিং অংশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, এদিন সকালে চাঁদনি ট্রাভেল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপাররত দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি আটক করেছে পুলিশ।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com