1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আন্তালিয়ায় তারেক রহমান–এরদোয়ান দ্বিপক্ষীয় বৈঠক: প্রতিরক্ষা, বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা ঠিকাদার খুশি হয়ে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়: মীর শাহে আলম পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি চাকরিতে ৫ লাখ ২১৯২২ শূন্যপদ, নিয়োগের পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে রান্না বসিয়ে টিভি দেখতে গিয়ে বিপত্তি, আগুনে পুড়ল ১৬ ঘর রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজারের বেশি মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জোড়া হাতবোমা বিস্ফোরণ, আহত ২ বিমানবন্দরে গ্রেনেড সদৃশ বস্তু, মন্ত্রীকে সরানো হলো ভিন্ন পথে শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না : নুর

ঠিকাদার খুশি হয়ে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়: মীর শাহে আলম

  • আপডেট টাইম :: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : ঠিকাদার খুশি হয়ে লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে উপজেলা সহকারী প্রকৌশলীদের নবীন বরণ ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুষের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন। কিন্তু কাজের গুণগতমান খারাপ করে ১০ লাখ টাকা সাশ্রয় করে আপনার ৫ লাখ আমার ৫ লাখ… এই জায়গাগুলোতে যাওয়া যাবে না।’

এলজিইডির অধীনে বর্তমানে ১লাখ ২০ হাজার হাজার কোটি টাকার কাজ চলমান ও ৯০ হাজার কোটি টাকার প্রকল্প পাইপলাইনে রয়েছে বলে জানান তিনি। এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে সদ্য নিয়োগপ্রাপ্ত নবীন ইঞ্জিনিয়ারদের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কোনো পক্ষ যেন প্রভাব খাটিয়ে তাদের স্বার্থ হাসিল না করতে পারে।

তিনি বলেন, ‘নবীন ইঞ্জিনিয়ারদের যোগদানের মধ্য দিয়ে এলজিইডির কাজে গতি আসবে।’ কাজে কোনো রকম শিথিলতা দেখানো যাবে না জানিয়ে তিনি বলেন, ‘কাজের গুণগত মানের ক্ষেত্রে কোনো আপস করা হবে না।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com