1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় গালমন্দ, অভিযোগ নিয়ে থানায় নানা নালিতাবাড়ী পৌর জামায়াতের নতুন নেতৃত্বে আদিল মামুন চিশতি ও শফিউল আলম খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছুঁইছুঁই: সংসদে অর্থমন্ত্রী ব্যাংক খাত থেকে অর্থ পাচারে বিশ্বের শীর্ষে থাকতে পারে বাংলাদেশ: টাস্কফোর্স হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ নালিতাবাড়ীর কর্মজীবি মহিলা হোস্টেলে দুর্ধর্ষ চুরি, গ্রেফতার ৪ বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী সেঞ্চুরি করে মেয়েকে জন্মদিনের উপহার লিটনের গোপালগঞ্জে সহিংসতা নিষিদ্ধ আওয়ামী লীগের দেউলিয়াত্বের প্রমাণ: তথ্যমন্ত্রী প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট হবে: ইসি সানাউল্লাহ

প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট হবে: ইসি সানাউল্লাহ

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপে দেশের ১ হাজার ২৬টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

সোমবার (১৬ নভেম্বর) আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্রের উৎপাদন ও বিতরণ-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ইসি সানাউল্লাহ জানান, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। এর মধ্যে প্রথম ধাপে ১ হাজার ২৬টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৫০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, প্রথম ধাপের ভোটগ্রহণের অন্তত ৫০ দিন আগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। সে অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে কমিশন।

নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানান এই নির্বাচন কমিশনার। তিনি বলেন, আগামী ১০ ডিসেম্বরের আগে নির্বাচন নিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com