1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় গালমন্দ, অভিযোগ নিয়ে থানায় নানা নালিতাবাড়ী পৌর জামায়াতের নতুন নেতৃত্বে আদিল মামুন চিশতি ও শফিউল আলম খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছুঁইছুঁই: সংসদে অর্থমন্ত্রী ব্যাংক খাত থেকে অর্থ পাচারে বিশ্বের শীর্ষে থাকতে পারে বাংলাদেশ: টাস্কফোর্স হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ নালিতাবাড়ীর কর্মজীবি মহিলা হোস্টেলে দুর্ধর্ষ চুরি, গ্রেফতার ৪ বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী সেঞ্চুরি করে মেয়েকে জন্মদিনের উপহার লিটনের গোপালগঞ্জে সহিংসতা নিষিদ্ধ আওয়ামী লীগের দেউলিয়াত্বের প্রমাণ: তথ্যমন্ত্রী প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট হবে: ইসি সানাউল্লাহ

নালিতাবাড়ী পৌর জামায়াতের নতুন নেতৃত্বে আদিল মামুন চিশতি ও শফিউল আলম

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরের নালিতাবাড়ী পৌরসভা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৭-২০২৮ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে রুকনদের গোপন ভোটে মাওলানা আদিল মামুন চিশতি আমির নির্বাচিত হয়েছেন। সেক্রেটারি মনোনীত হয়েছেন মো. শফিউল আলম এবং সহকারী সেক্রেটারি হয়েছেন মো. শফিকুল ইসলাম সোহেল।

সোমবার (১৬ নভেম্বর) নালিতাবাড়ী উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত রুকন সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচন ও কমিটি গঠন করা হয়।
জেলা জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মু. গোলাম কিবরিয়া ভিপি ও সহকারী পরিচালক ডা. হাসানুজ্জামানের পরিচালনায় রুকনদের গোপন ভোট গ্রহণ করা হয়।

ভোটে আগামী দুই বছরের জন্য পৌর জামায়াতের আমির নির্বাচিত হন মাওলানা আদিল মামুন চিশতি।

পরে সাংগঠনিক প্রক্রিয়ায় মো. শফিউল আলমকে সেক্রেটারি এবং মো. শফিকুল ইসলাম সোহেলকে সহকারী সেক্রেটারি মনোনীত করা হয়।

সম্মেলনে পৌর জামায়াতের ছয় সদস্যবিশিষ্ট শূরা কমিটিও গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন মো. শফিউল আলম, মো. শফিকুল ইসলাম সোহেল, মো. শফিউর রহমান বিএসসি, মো. সিরাজুল ইসলাম, মো. শাহিনুর ইসলাম নয়ন ও মো. শাহআলম ওয়াহেদী।

পরে নবনির্বাচিত পৌর আমির মাওলানা আদিল মামুন চিশতি শূরা কমিটির সদস্যদের শপথ পাঠ করান।

নতুন এ নেতৃত্ব ২০২৭-২০২৮ সেশনে পৌর জামায়াতের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com