1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নাতনি জামাইকে নামাজ পড়তে বলায় গালমন্দ, অভিযোগ নিয়ে থানায় নানা নালিতাবাড়ী পৌর জামায়াতের নতুন নেতৃত্বে আদিল মামুন চিশতি ও শফিউল আলম খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছুঁইছুঁই: সংসদে অর্থমন্ত্রী ব্যাংক খাত থেকে অর্থ পাচারে বিশ্বের শীর্ষে থাকতে পারে বাংলাদেশ: টাস্কফোর্স হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ নালিতাবাড়ীর কর্মজীবি মহিলা হোস্টেলে দুর্ধর্ষ চুরি, গ্রেফতার ৪ বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী সেঞ্চুরি করে মেয়েকে জন্মদিনের উপহার লিটনের গোপালগঞ্জে সহিংসতা নিষিদ্ধ আওয়ামী লীগের দেউলিয়াত্বের প্রমাণ: তথ্যমন্ত্রী প্রথম ধাপে ১ হাজার ২৬ ইউপিতে ভোট হবে: ইসি সানাউল্লাহ

হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: শেখ হাসিনার দেশে ফেরত ইস্যুতে বিবিসির প্রতিবেদনের কোনো ভিত্তি নেই। সংবাদে উল্লেখ করা কোনো কিছু ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে জানানো হয়নি বলে দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।সোমবার (১৬ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ দাবি করেন।

উল্লেখ্য, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি দিল্লি যেভাবে দেখছে শিরোনামে সম্প্রতি বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, দিল্লিতে সরকারি কর্মকর্তারা গণমাধ্যমটিকে আভাস দিয়েছেন, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার জন্য ভারতের প্রধান শর্ত মূলত দুটো।

প্রথমত, শেখ হাসিনা ভারতে এসে নেমেছিলেন বাংলাদেশ মিলিটারির সামরিক এয়ারক্র্যাফটে, তাকে ফিরিয়ে নিতে হলে সেই কাজটাও বাংলাদেশ সেনাবাহিনীকেই করতে হবে।

দ্বিতীয় শর্তটা হলো, শেখ হাসিনা যাতে তার মৃত্যুদন্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু করা হয়, বাংলাদেশকে সেই নিশ্চয়তা দিতে হবে। এই দুটো শর্ত পূরণ করে শেখ হাসিনার দেশে ফেরার পথ যাতে প্রশস্ত করা যায়, সেই লক্ষ্যে দিল্লি বেশ কয়েক মাস ধরেই ঢাকার সঙ্গে পর্দার আড়ালে আলোচনাও চালাচ্ছে।

এ রকম প্রতিবেদন যে কেউ করতে পারে দাবি করে শামা ওবায়েদ বলেন, ভারত এ রকম কোনো চাওয়ার কথা বাংলাদেশকে জানায়নি।

এদিকে, বিগত সময়ের মতো এখনো পেট্রোল বোমা চালিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে চলেছে আওয়ামী লীগ, এ মন্তব্যও করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com