1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৮ শতাংশ চিকিৎসক পদ শূন্য: স্বাস্থ্যপ্রতিমন্ত্রী পল্লবীতে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন, একজন আটক জয় বাংলা স্লোগান দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ শ্রীবরদী সীমান্তে মানব পাচার চক্রের একজন আটক, দুজনের বিরুদ্ধে মামলা নালিতাবাড়ীতে দুই মিষ্টির দোকানসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা রূপপুর থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ পদত্যাগ করছেন বিএনপির এমপি ওসমান ফারুক আরও ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা এনসিপির টাঙ্গাইলে ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত নিষিদ্ধ আওয়ামী লীগের নামে মিছিল করারও সুযোগ নেই: ডা. জাহেদ উর রহমান

লন্ডনে নিষিদ্ধ আ. লীগ ও এনসিপির সংঘর্ষ, আহত ৪

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক: যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠান শেষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এনসিপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় রাতে ‘মে ফেয়ার হলের’ পেছনের সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও আয়োজক সূত্রে জানা যায়, সংবর্ধনা অনুষ্ঠান চলাকালে হলের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় অনুষ্ঠানে যোগ দিতে আসা অতিথিদের লক্ষ্য করে ডিম ও পানির বোতল নিক্ষেপ করেন তারা।

অনুষ্ঠান শেষ হওয়ার পর হলের পেছনের সড়কে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতিতে রূপ নেয়। প্রায় ২০ মিনিট ধরে চলা সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে কয়েক দফায় লাঠিচার্জ করে লন্ডন পুলিশ।

ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে নাহিদ ইসলামের সপ্তাহব্যাপী যুক্তরাজ্য সফরের অংশ হিসেবে মধ্য লন্ডনের মে ফেয়ার হলে সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল।

অনুষ্ঠানস্থলে উপস্থিত প্রথম আলোর যুক্তরাজ্য প্রতিনিধি সাইদুল ইসলাম জানান, নির্ধারিত সময়ের তিন ঘণ্টারও আগে বিকেল তিনটার দিকে নাহিদ ইসলাম মে ফেয়ার হলে প্রবেশ করেন। ফলে বিক্ষোভকারীদের বড় জমায়েত হওয়ার আগেই তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছাতে সক্ষম হন। অনুষ্ঠান শেষে মূল ফটক ব্যবহার না করে পেছনের দরজা দিয়ে বেরিয়ে যান তিনি। এ কারণে সংঘর্ষের সময় তাকে সরাসরি কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়তে হয়নি।

এদিকে লন্ডনে এ ধরনের সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সদস্য ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। তাদের মতে, বাংলাদেশের রাজনৈতিক বিরোধকে যুক্তরাজ্যের মাটিতে নিয়ে এসে সহিংস পরিস্থিতি তৈরি করা প্রবাসী বাংলাদেশিদের জন্য বিব্রতকর। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তা প্রকাশের ক্ষেত্রে সহনশীলতা ও শালীনতা বজায় রাখা প্রয়োজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com