1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৮ শতাংশ চিকিৎসক পদ শূন্য: স্বাস্থ্যপ্রতিমন্ত্রী পল্লবীতে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন, একজন আটক জয় বাংলা স্লোগান দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ শ্রীবরদী সীমান্তে মানব পাচার চক্রের একজন আটক, দুজনের বিরুদ্ধে মামলা নালিতাবাড়ীতে দুই মিষ্টির দোকানসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা রূপপুর থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ পদত্যাগ করছেন বিএনপির এমপি ওসমান ফারুক আরও ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা এনসিপির টাঙ্গাইলে ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত নিষিদ্ধ আওয়ামী লীগের নামে মিছিল করারও সুযোগ নেই: ডা. জাহেদ উর রহমান

পল্লবীতে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন, একজন আটক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে ঘটা এসব অগ্নিসংযোগের ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে পল্লবীর ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে ‘মিরপুর সুপার লিংক’ নামের দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে যায়। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করেছে পল্লবী থানা-পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, ‘দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি দুপুর থেকে সেখানে দাঁড়ানো ছিল। একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে থানায় আনা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত বলা যাবে।’

অন্যদিকে, একই দিন রাত সাড়ে ৯টার দিকে মহাখালীর আমতলী সড়কে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ওসি মো. সালাউদ্দিন টিবিএসকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানানো হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com