1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৮ শতাংশ চিকিৎসক পদ শূন্য: স্বাস্থ্যপ্রতিমন্ত্রী পল্লবীতে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন, একজন আটক জয় বাংলা স্লোগান দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ শ্রীবরদী সীমান্তে মানব পাচার চক্রের একজন আটক, দুজনের বিরুদ্ধে মামলা নালিতাবাড়ীতে দুই মিষ্টির দোকানসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা রূপপুর থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ পদত্যাগ করছেন বিএনপির এমপি ওসমান ফারুক আরও ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা এনসিপির টাঙ্গাইলে ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত নিষিদ্ধ আওয়ামী লীগের নামে মিছিল করারও সুযোগ নেই: ডা. জাহেদ উর রহমান

টাঙ্গাইলে ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

টাঙ্গাইল: নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলে পালিত হচ্ছে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে মঙ্গলবার ভোর থেকেই টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর মাজারে ভক্ত-অনুরাগীদের ঢল নেমেছে। ‘যুগ যুগ জিও তুমি মওলানা ভাসানী’ স্লোগানে মুখরিত হয়ে ওঠেছে মজলুম জননেতার সমাধিস্থল। ফুলে ফুলে সেজে ওঠে তার মাজার। শ্রদ্ধা ও ভালোবাসায় মানুষ স্মরণ করছেন মহান এই নেতাকে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারতের মধ্যদিয়ে কর্মসূচি উদ্বোধন করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এবিএম শহীদুল ইসলাম। এরপর হাসরত খান ভাসানীর নেতৃত্বে ভাসানী পরিবার, আতাউর রহমান আজাদ ও কাজী জাকেরুল মওলার নেতৃত্বে টাঙ্গাইল প্রেস ক্লাব, ভাসানী বিশ্ববিদ্যালয় অফিসার্স ক্লাব, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে পুস্পস্তবক অর্পণ করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com