1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৮ শতাংশ চিকিৎসক পদ শূন্য: স্বাস্থ্যপ্রতিমন্ত্রী পল্লবীতে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন, একজন আটক জয় বাংলা স্লোগান দিয়ে টুঙ্গিপাড়া থানায় আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ শ্রীবরদী সীমান্তে মানব পাচার চক্রের একজন আটক, দুজনের বিরুদ্ধে মামলা নালিতাবাড়ীতে দুই মিষ্টির দোকানসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা রূপপুর থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ পদত্যাগ করছেন বিএনপির এমপি ওসমান ফারুক আরও ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা এনসিপির টাঙ্গাইলে ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত নিষিদ্ধ আওয়ামী লীগের নামে মিছিল করারও সুযোগ নেই: ডা. জাহেদ উর রহমান

মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

ঢাকা: মজুরি বোর্ডের সভা স্থগিত করার প্রতিবাদ এবং ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মিরপুরের পল্লবী থানাধীন সেকশন-৭ এলাকার বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। ছুটি ঘোষণার পর অধিকাংশ শ্রমিক বাসায় ফিরে গেলেও উল্লেখযোগ্য সংখ্যক শ্রমিক বাসায় না ফিরে পল্লবী-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।

শ্রমিকদের এই অবরোধের কারণে মিরপুর-১০ থেকে মিরপুর-১২ নম্বর পর্যন্ত সড়কের উভয় পাশে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও সাধারণ যাত্রীরা। অবরোধস্থলে বিক্ষোভকারীরা তাদের দাবির পক্ষে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।

সার্বিক পরিস্থিতি সম্পর্কে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন জানান, আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। শ্রমিকরা যাতে কোনো ধরনের ভাঙচুর বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারেন, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com