1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার শ্রীবরদীতে জমি নিয়ে সংঘর্ষে কৃষক নিহত নকলায় রাইসকুকারে রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু ডিসেম্বরে বিতর্কিতদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বাড়তি সতর্কতা: বিজিবি প্রধান ময়মনসিংহে হালুয়াঘাট থানায় আগুন রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা গ্রেপ্তার শেরপুরে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত শেরপুরে অসহায় বৃদ্ধার পাশে বসুন্ধরা শুভসংঘ দেশে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন, ৮ উদ্যোক্তাকে পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

শ্রীবরদীতে জমি নিয়ে সংঘর্ষে কৃষক নিহত

  • আপডেট টাইম :: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে ইসমাইল ওরফে নিদানু (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের ভুতনিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল ওই গ্রামের সুজা উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভুতনিকান্দা গ্রামের হামিদ ও সুলায়মানদের সঙ্গে সুজা উদ্দিনের পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার সকালে হামিদ, সুলায়মানসহ কয়েকজন বিরোধপূর্ণ জমি দখল করতে গেলে ইসমাইল ওরফে নিদানুসহ তার পরিবারের লোকজন বাধা দেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

একপর্যায়ে হামিদ, সুলায়মানসহ তাদের লোকজন ইসমাইলের ওপর হামলা চালিয়ে মারধর করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, নিহতের মরদেহ থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com