1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ময়মনসিংহে হালুয়াঘাট থানায় আগুন রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা গ্রেপ্তার শেরপুরে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত শেরপুরে অসহায় বৃদ্ধার পাশে বসুন্ধরা শুভসংঘ দেশে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন, ৮ উদ্যোক্তাকে পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী পাভেলের বিরুদ্ধে ১৯ লাখ টাকা ক্ষতির অভিযোগ, বাসার নিচে সংবাদ সম্মেলন গাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় আগুনে নিহত ৩, নিখোঁজ ৩৬

শেরপুরে অসহায় বৃদ্ধার পাশে বসুন্ধরা শুভসংঘ

  • আপডেট টাইম :: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: শেরপুরে অসহায় বৃদ্ধা মোছা. মাবিয়া বেগমের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘের জেলা শাখা। শনিবার (২১ নভেম্বর) শেরপুর সদর উপজেলার পূর্বশেরী গ্রামের ওই বৃদ্ধার হাতে সংগঠনের পক্ষ থেকে সহায়তা তুলে দেওয়া হয়।

মাবিয়া বেগমের স্বামী প্যারালাইসিসে আক্রান্ত। শারীরিক অসুস্থতার কারণে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা ও উপার্জন করতে পারেন না। ফলে আর্থিক সংকটের মধ্যে দিন কাটছে পরিবারটির। বয়সের ভার আর সংসারের নানা প্রতিকূলতায় অসহায় হয়ে পড়েছেন মাবিয়া বেগম।

এমন পরিস্থিতিতে পরিবারটির কষ্ট কিছুটা লাঘব করতে সহায়তার উদ্যোগ নেয় বসুন্ধরা শুভসংঘ শেরপুর জেলা শাখা। সংগঠনের সদস্যরা বৃদ্ধার হাতে সহায়তা তুলে দেন এবং ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ শেরপুর জেলা শাখার উপদেষ্টা ও সাংবাদিক হাকিম বাবুল, সভাপতি মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক সাংবাদিক মেহেদী হাসান শামীম, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম অন্তর, প্রচার সম্পাদক জিহাদ রানা, আপ্যায়নবিষয়ক সম্পাদক রাকিব আহমেদসহ সংগঠনের অন্যান্য সদস্য।

এ সময় উপদেষ্টা সাংবাদিক হাকিম বাবুল বলেন, ‘সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানুষের বিপদের সময়ে পাশে দাঁড়াতে পারাই প্রকৃত মানবিকতা। প্রত্যেকের উচিত নিজের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসা।’

সভাপতি মিনহাজ উদ্দিন বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সমাজের অসহায় ও বিপদগ্রস্ত মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মানবিক কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য। মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানোর এ প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে।’

সংগঠনের সদস্যরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে মানবিক কার্যক্রম এগিয়ে নিতে চান তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com