
নালিতাবাড়ী, শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জাতীয় সংসদের সাবেক হুইপ মরহুম আলহাজ জাহেদ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার মরিচপুরান পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে পিছলাকুড়ি যুবসমাজের আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন মরহুম হুইপ জাহেদ আলী চৌধুরীর ভাতিজা ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মরহুম মাহবুব আলী চৌধুরী মণির পুত্র মো: রাব্বেনুর চৌধুরী। এসময় রাজনৈতিক নেতৃবৃন্ধরা, ক্রীড়ামোদিসহ হাজারো দর্শক উপস্থিত ছিলেন।