1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিদ্বেষমুক্ত সমাজ গড়তে শেরপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর সভা যুবদল নেতার বাড়িতে মিললো সাড়ে ৭ বস্তা বিদেশি মদ, আটক ৩ মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলা, নিহত প্রায় ২০ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক-সহকারী ঝিনাইগাতীতে ভারতীয় কসমেটিকস জব্দ, গ্রেফতার ২ আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার উচ্চশিক্ষাব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর নকলায় মানুষের পাশে থাকা মোবারক হোসেন মিন্টু, চেয়ারম্যান প্রার্থীকে ঘিরে প্রত্যাশা

বিদ্বেষমুক্ত সমাজ গড়তে শেরপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর সভা

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

শেরপুর : উগ্রবাদ, সাম্প্রদায়িকতা ও মব সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে শেরপুরে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হারুন জিলানী সরকারকে আহ্বায়ক ও সাংবাদিক শফিউল আলম সম্রাটকে সদস্যসচিব করে ৬১ সদস্যবিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শেরপুর প্রেসক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও ‘উগ্রবাদের কবলে বাংলাদেশ’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
সভায় প্রধান আলোচক ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এসএম সামছুল হুদা। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির মহানগর কো-অর্ডিনেটর আশিক মাহমুদ।

এছাড়াও মুক্ত আলোচনায় ধর্মীয় প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। তাঁরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও উগ্রবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সভা সঞ্চালনা করেন জেলা কো-অর্ডিনেটর আতাউর কবির এনামুল। এ সময় শেরপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ অ্যাডভোকেট মুকলেছুর রহমান আকন্দ, অধ্যাপক ড. সুধাময় দাস, জামালপুর জেলা শাখার সদস্য সচিব রোজিনা আক্তারসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com