1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

নালিতাবাড়ীতে বাল্যবিয়ের দায়ে বরের কারাদণ্ড

  • আপডেট টাইম :: রবিবার, ৫ জানুয়ারী, ২০২০

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে প্রথম স্ত্রীর অনুমতি ব্যতিরেকে ষোল বছর বয়সী এক কিশোরীকে দ্বিতীয় বিয়ে করায় আয়নাল হক (২২) নামে এক যুবককে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
রবিবার দুপুরে উপজেলা দক্ষিণ কালিনগর গ্রামে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।
প্রশাসন জানায়, দুপুরে একজন গৃহবধূ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের এসে তার স্বামী কর্তৃক দ্বিতীয় বিয়ে করছে মর্মে জানানো হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান ঘটনাস্থলে যান। ততক্ষণে আয়নাল হক ষোল বছর বয়সী এক কিশোরীকে বিয়ে করে নিয়েছে। পরে বর-কনেকে উপজেলা প্রশাসনের কার্যালয়ে আনা হয়। এসময় বাল্যবিয়ের দোষ স্বীকার করায় ভ্রামামান আদালতের মাধ্যমে বর আয়নাল হককে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com