1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় পানিতে ডুবতে থাকা কন্যাশিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মৃত্যু নালিতাবাড়ী সীমান্তে ১২ অনুপ্রবেশকারী বাংলাদেশী আটক ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

লেবাননে বিস্ফোরণে বাংলাদেশি নিহত বেড়ে ৫

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

প্রবাসের ডেস্ক : লেবাননের বৈরুতে বিস্ফোরণে আরও একজন বাংলাদেশিকে নিহত হিসাবে শনাক্ত করা হয়েছে। তার নাম মোহাম্মাদ রাশেদ। এ নিয়ে বিস্ফোরণে বাংলাদেশি নিহতের সংখ্যা দাঁড়ালো পাঁচজনে।

সোমবার (১০ আগস্ট) লেবাননে বাংলাদেশ দূতাবাসের হেড অফ চ্যান্সারি আবদুল্লাহ আল মামুন বলেন, বিস্ফোরণের দিন থেকে রাশেদ নিখোঁজ ছিল এবং একদিন পরে মারা যায়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নিখোঁজ বাংলাদেশির তথ্য জানানো হলে হাসপাতালে গিয়ে শনাক্ত করা হয়।

তিনি আরও বলেন, বর্তমানে তিনজন গুরুতর অবস্থায় আছেন, তারা হাসপাতালে চিকিৎসাধীন।

এর আগে বাংলাদেশি নিহত হিসাবে শনাক্ত হওয়া চারজন হলেন- ব্রাহ্মণবাড়িয়ার মেহেদী হাসান রনি ও মো. রাসেল, মাদারীপুরের মিজানুর রহমান এবং কুমিল্লার রেজাউল।

এদিকে, ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনায় হেল্পলাইন চালু করেছে লেবাননের বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশিদের হতাহতের খবর জানাতে হেল্পলাইনে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার (৪ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় বিস্ফোরণে কেঁপে ওঠে বৈরুত। এ ঘটনায় প্রায় শতাধিক নিহত এবং ৪ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com