1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কে এই শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ ইটনায় অবৈধভাবে মজুত করা ১৫৮ বস্তা সার জব্দ, মামলার নির্দেশ নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবলীগকর্মী ও ছাত্রদল নেতা গ্রেফতার শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ পানের ঝুড়িতে করে ৪০ লাখ টাকার ইয়াবা পাচার, কারবারি আটক রান্নাঘরের পেছন থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার, জড়িত চার নারী আটক আজ থেকে শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপ বি’স্ফোরক মামলায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ

বাতিল হচ্ছে পিইসি-জেএসসি পরীক্ষা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : করোনাভাইরাসের কারণে এ বছর পঞ্চম ও অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা বাতিল হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতির কারণে চলতি বছর প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি), ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব সিনিয়র সচিব আকরাম হোসেন বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের সঙ্গে আলোচনা করে আমরা পরীক্ষা বাতিলের নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। আমরা একটা সারসংক্ষেপ তৈরি করেছি। খুব শিগগিরই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পক্ষ থেকে তা প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। প্রধানমন্ত্রী অনুমতি দিলে এবারের জন্য পরীক্ষা বাতিল হবে।’

সচিব বলেন, ‘আমরা টেলিভিশনের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছিলাম। তবে সব শিক্ষার্থীর কাছে আমরা পৌঁছাতে পারিনি। কারণ সবার বাসায় টেলিভিশন বা রেডিও নেই। অনেক অস্বচ্ছল পরিবার আছে। সবার কথা ভেবেই আমাদেরকে এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমরা শিক্ষার্থীদের কোনো প্রকার ঝুঁকির মধ্যে ফেলতে চাই না। করোনা পরিস্থিতির উন্নতি হলে তবেই তারা স্কুলে যাবে। কবে প্রতিষ্ঠান খোলা যাবে তা আমরা জানি না। তাই একাধিক বিকল্প হাতে রেখে শিক্ষা কার্যক্রম শুরুর পরিকল্পনা তৈরির কাজ চলছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com