1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

উলিপুরে বিপিএল নিয়ে বাজি : ৫২ জুয়াড়ি আটক

  • আপডেট টাইম :: রবিবার, ৫ জানুয়ারী, ২০২০

উলিপুর (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের উলিপুরে বিপিএল ক্রিকেটে বাজিধরে জুয়া খেলার সময় পৃথক চারস্থানে অভিযান চালিয়ে ৫২ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর শনিবার (০৪ জানুয়ারী) বিকেলে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, উপজেলার ধামশেনী ইউনিয়নের ইন্দিরার পাড় বাজারস্থ জনৈক আনিছুর রহমানের চা-বিস্কুটের দোকান থেকে শুক্রবার (০৩ জানুয়ারী) রাতে টেলিভিশনে বিপিএল ক্রিকেট খেলা চলাকালীন সময় কয়েকজন যুবক ওই ম্যাচের ওভার ও বল প্রতি বাজি ধরে জুয়া খেলছিলেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করে থানায় নিয়ে আসে। এসময় একটি টেলিভিশনসহ ১ হাজার ১ শত টাকা জব্দ করা হয়। পৃথক অভিযানে উপজেলার হাতিয়া ইউনিয়নের চৌমোহনী বাজারে জনৈক বুলবুল মিয়ার পানের দোকান থেকে ৪ জন জুয়াড়িকে আটক করা হয়। এসময় ওই দোকানের একটি টেলিভিশন, ৪টি মোবাইল ফোন সেট ও ১ হাজার ৪০ টাকা জব্দ করে।
অপর এক অভিযানে পৌরসভার কাজিরচক এলাকার একটি চায়ের দোকান থেকে ২২ জন জুয়াড়িকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকেএকটি টেলিভিশন ও ২ হাজার ৫শত ৫০ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর বাজার থেকে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১৯ জন জুয়াড়–কে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ১টি এলইডি টেলিভিশন উদ্ধার করা হয়। উল্লেখ্য, গত দুই দিনে এ উপজেলায় টেলিভিশনে বিপিএল ক্রিকেট খেলার সময় বাজি ধরায় ৭১ জন জুয়াড়–কে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর শনিবার (০৪ জানুয়ারী) বিকেলে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
– হাফিজুর রহমান সেলিম

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com