1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর শেরপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই: শাহে আলম ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই নেন জামায়াতকর্মী, পরে জানলেন ‘বিয়ে হয়ে গেছে’ কোরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে বিশ্ব দৃষ্টি দিবস পালিত বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ কুড়িগ্রামে সব সড়কে সিএনজি চালুর দাবিতে চালকদের সড়ক অবরোধ

রায় প্রকাশ : মীর নাসির ও তার ছেলেকে আত্মসমর্পণের নির্দেশ

  • আপডেট টাইম :: সোমবার, ৬ জানুয়ারী, ২০২০

ঢাকা : দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি নেতা মীর নাসির ও তার ছেলে মীর হেলালকে তিন মাসের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে রায় প্রকাশ করেছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও বিচারপতি ফাতেমা নজীবের হাইকোর্ট বেঞ্চ তাদের সাজা বহাল রেখে এ রায় প্রকাশ করেন।

সুপ্রিম কোর্টের সাইটে প্রকাশিত ১৫৯ পৃষ্ঠার রায়ে বলা হয়, এ দুজন দুর্নীতি মামলায় তাদের বিরুদ্ধে আনা অভিযোগ খণ্ডাতে পারেনি। কাজেই তাদের সাজা বহাল রাখা যুক্তিযুক্ত হবে।

এর আগে গত ১৯ নভেম্বর বিএনপি নেতা মীর মোহাম্মদ নাসির উদ্দিনের ১৩ বছর ও তার ছেলে মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের তিন বছরের সাজা বহাল রাখেন হাইকোর্ট।

বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও বিচারপতি ফাতেমা নজীবের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন মো. আসাদুজ্জামান। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।

২০০৭ সালের ৬ মার্চ অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে মীর নাসির ও তার ছেলে মীর হেলালের বিরুদ্ধে গুলশান থানায় দুদক মামলা করে।

এ মামলায় বিশেষ জজ আদালত একই বছরের ৪ জুলাই এক রায়ে মীর নাসির উদ্দিনকে ১৩ বছর এবং মীর হেলালকে তিন বছরের কারাদণ্ড দেন।

এ রায়ের বিরুদ্ধে তারা হাইকোর্টে পৃথক দুটি আপিল করেন। হাইকোর্ট ২০১০ সালের ১০ আগস্ট মীর নাসিরের এবং একই বছরের ২ আগস্ট মীর হেলালের সাজা বাতিল করে রায় দেন।

হাইকোর্টের ওই রায় বাতিল চেয়ে দুদক আপিল আবেদন করে। ২০১৪ সালের ০৪ জুলাই বৃহস্পতিবার দুদকের আবেদন মঞ্জুর করে রায় দেন আপিল বিভাগ।

রায়ে মীর মোহাম্মদ নাসির উদ্দিন ও তার ছেলে মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে দুর্নীতি মামলায় খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেন। একই সঙ্গে মামলার আপিল আবেদন পুনরায় হাইকোর্টে শুনানির নির্দেশ দেওয়া হয়। সে অনুসারে হাইকোর্টে ওই আপিল দুটির পুনরায় শুনানি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com