1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

জিডিপির প্রবৃদ্ধি অর্জন ৫ দশমিক ২৪ শতাংশ

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ আগস্ট, ২০২০

অর্থ ও বাণিজ্য ডেস্ক : করোনাভাইরাস মহামারির মধ্যেও ২০১৯-২০২০ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৫ দশমিক ২৪ শতাংশ অর্জিত হয়েছে। তবে করোনার প্রভাবে প্রবৃদ্ধি কমলেও মাথাপিছু আয় বেড়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর শেরে-বাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি মিলনায়তনে অনুষ্ঠিত একনেক সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

পরিকল্পনা মন্ত্রী বলেন, গড় আয় হয়েছে দুই হাজার ৬৪ ডলার। অর্থাৎ প্রতি ডলার ৮৫ টাকা ধরলে বার্ষিক আয় ১ লাখ ৭৫ হাজার ৪৪০ টাকা। এক্ষেত্রে গড়ে প্রত্যেকের মাসিক আয় ১৪ হাজার ৬২০ টাকা। গত অর্থবছরে মাথাপিছু আয় ছিল এক হাজার ৯০৯ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে ১৫৫ ডলার আয় বেড়েছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দেওয়া তথ্য নিয়ে সমালোচনা করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

সিপিডি ও মাথাপিছু আয়ের বিষয়ে প্রশ্ন করা হলে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেন, সিপিডি একটা গবেষণা প্রতিষ্ঠান। আমরা সব গবেষণা প্রতিষ্ঠানকে সম্মান করি। সেই জন্য সিপিডির সঙ্গে বাহাসে যাবো না। তবে একটা কথা বলতে পারি, বিবিএস একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। বিবিএস-র ত্য সঠিক রয়েছে। বিবিএস এ অনেক যোগ্য কর্মকর্তা আছে।

জিডিপি ও মাথাপিছু আয় প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমি আগেই বলেছি এটা সাময়িক, আরও তিন মাস হাতে রয়েছে। সম্পূর্ণভাবে যখন জিডিপি ও মাথাপিছু আয় প্রকাশ হবে তখন হয়তো আরও বেটার হবে। বিবিএস একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com