1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী লক্ষ্মীপুরের একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা চট্টগ্রাম বন্দরের ‘কাস্টম অকশন শেডে’ আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর ভিনির জোড়া গোলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

অক্টোবরে আসবে আইফোন ১২

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০

তথ্যপ্রযুক্তি ডেস্ক : প্রতিবছরই সেপ্টেম্বরে নিয়ম করে আইফোন উন্মোচন করে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। তবে করোনা পরিস্থিতিরি কারণে চলতি বছর এক মাস পিছিয়ে আইফোন ১২ আসবে অক্টোবরে। আর সেই তারিখ হতে পারে ১২ অক্টোবর।

তবে অক্টোবরে যে আইফোন আসবে তার ঘোষণায় খুব আনুষ্ঠানিকতা নাও আসতে পারে। আর সেসবের বিক্রি শুরু হবে মাসের শেষ থেকেই।

আইফোন ১২ সিরিজে বেশকিছু পরিবর্তন আসতে যাচ্ছে বলে জানা গেছে। নতুন আইফোনের সবচেয়ে বড় চমক থাকবে ক্যামেরায়। অ্যাপলের আইফোন ১২ সিরিজে উচ্চমানসম্পন্ন সেমকো ও সানি অপটিক্যাল লেন্স ব্যবহার করা হচ্ছে।

এদিকে বেশকিছু সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে, আইফোনের পাশাপাশি আইপ্যাড এবং নতুন অ্যাপল ওয়াচ আনবে প্রতিষ্ঠানটি। আর সেগুলোর ঘোষণা হবে ৭ সেপ্টেম্বর। সেই ঘোষণাও আসবে ভার্চুয়ালি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com