1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ইউটিউব থেকে আয় নিয়ে বড় দুঃসংবাদ, যোগ হচ্ছে নতুন যেসব শর্ত

  • আপডেট টাইম :: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

প্রযুক্তি ডেস্ক: ভিডিও ও কনটেন্ট নির্মাতাদের জন্য জনপ্রিয় প্ল্যাটফর্ম ইউটিউব। নির্মাতারা এখানে ভিডিও প্রকাশের মাধ্যমে দর্শক ও ভিউ বাড়ানোর পাশাপাশি আয়ও করে থাকেন। তবে নতুন কনটেন্ট নির্মাতাদের জন্য আয়ের পথ আরও কঠিন করতে যাচ্ছে ইউটিউব। খবর নিউজ ১৮-এর।

নতুন নিয়ম অনুযায়ী, ইউটিউবের বিজ্ঞাপন আয়ের অংশ পেতে একজন নির্মাতাকে নির্দিষ্ট সময়ের মধ্যে নিম্নোক্ত যোগ্যতা অর্জন করতে হবে। নতুন নিয়ম ২০২৭ সালের ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা বলা হয়েছে।

*শেষ ৩৬৫ দিনে কমপক্ষে ৮ হাজার ঘণ্টার মতো ওয়াচ আওয়ার।

*শেষ ৯০ দিনে কমপক্ষে ২ কোটি (২০ মিলিয়ন) ‘শর্টস’ ভিউ।

*কমপক্ষে ১ হাজার সাবস্ক্রাইবার।

বর্তমানে ইউটিউবের বিজ্ঞাপন আয়ের অংশ পাওয়ার ক্ষেত্রে প্রচলিত শর্ত হলো গত ১২ মাসে ৪ হাজার ঘণ্টা ওয়াচ আওয়ার অথবা শেষ ৯০ দিনে ১ কোটি (১০ মিলিয়ন) ‘শর্টস’ ভিউ, পাশাপাশি ১ হাজার সাবস্ক্রাইবার। অর্থাৎ নতুন নিয়ম কার্যকর হলে ওয়াচ আওয়ার ও ‘শর্টস’ ভিউ; দুই ক্ষেত্রেই যোগ্যতার সীমা দ্বিগুণ হয়ে যাবে।

নতুন নিয়মটি মূলত নতুন নির্মাতাদের ওপর প্রভাব ফেলবে। যারা ইতোমধ্যে ইউটিউব পার্টনার প্রোগ্রামের আওতায় রয়েছেন, তাদের ক্ষেত্রে এই পরিবর্তনের সরাসরি প্রভাব পড়বে না। তবে যারা আগামী বছর ইউটিউবকে আয়ের অন্যতম মাধ্যম হিসেবে বিবেচনা করে কনটেন্ট তৈরির পরিকল্পনা করছেন, তাদের জন্য নতুন শর্ত পূরণ করা তুলনামূলক কঠিন হতে পারে। বিশেষ করে কম সাবস্ক্রাইবার ও সীমিত দর্শকসংখ্যা নিয়ে কাজ করা নতুন নির্মাতাদের আরও বেশি সময় ধরে দর্শক তৈরি করতে হতে পারে।

কেন নিয়ম পরিবর্তন করছে ইউটিউব?
নিয়ম পরিবর্তনের বিষয়ে ইউটিউবের পক্ষ থেকে স্পষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। তবে নতুন নীতির ফলে বিজ্ঞাপন আয়ের অংশ পাওয়ার আগে নির্মাতাদের কাছ থেকে আরও বেশি দর্শকসংখ্যা ও ওয়াচ আওয়ার অর্জনের প্রত্যাশা করা হচ্ছে। এতে প্ল্যাটফর্মে আয় করার যোগ্যতা অর্জনের আগে নির্মাতাদের আরও বড় পরিসরে দর্শক তৈরি করতে হবে।

ইউটিউবের নতুন নিয়মের কারণে অন্য ভিডিও ও কনটেন্ট প্ল্যাটফর্মগুলো নতুন নির্মাতাদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠতে পারে। এর মধ্যে মেটার মালিকানাধীন ইনস্টাগ্রামও একটি সম্ভাব্য বিকল্প। ইউটিউবের তুলনায় ইনস্টাগ্রামে কনটেন্ট থেকে আয়ের সুযোগ ও কাঠামো ভিন্ন। ফলে নতুন নির্মাতারা ইউটিউবের পাশাপাশি ইনস্টাগ্রামসহ অন্যান্য প্ল্যাটফর্মে দর্শক তৈরির দিকে বেশি মনোযোগ দিতে পারেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com