1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

সবাই যেন আশির দশকের তারকা, ভাইরাল ছবিতে কাকে কেমন লাগছে

  • আপডেট টাইম :: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : প্রযুক্তির বিবর্তন আর সময়ের সঙ্গে ফ্যাশনের ধরন বদলেছে। তবে অতীতে ফিরে যাওয়ার নস্টালজিক আকর্ষণ এখনো কমেনি। বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের কল্যাণে সেই নস্টালজিয়াই পেয়েছে নতুন মাত্রা।

বর্তমানের ছবিকে এআইয়ের মাধ্যমে বদলে চার দশক আগের আশির দশকের আবহে নিজেকে দেখছেন নেটিজেনরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই রেট্রো ট্রেন্ডে এবার গা ভাসিয়েছেন দেশের বিনোদন জগতের তারকারাও।

চিত্রনায়িকা পূর্ণিমা নিজের একটি রেট্রো লুকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‌‘ট্রেন্ড’। তার সেই ছবিটি ভাইরাল হয়েছে।

আরেক নায়িকা তমা মির্জাও নিজের ছবি দিয়েছেন আশির দশকের লুকে। তার ক্যাপশন ‘ট্রেন্ড অনুসরণ করছি।’

 

এই ট্রেন্ডে পিছিয়ে নেই অভিনেত্রী সাফা কবীর ও তাসনিয়া ফারিণও। আশির দশকের লুকে নিজের ছবি প্রকাশ করে সাফা কবীর লিখেছেন, ‘আশির দশকের উন্মাদনা এখন পুরো ইন্টারনেটজুড়ে, আর চরকি বিষয়টিকে এত সুন্দরভাবে উপস্থাপন করেছে! আশির দশকের লুকে ডা. ইরিনকে কেমন লাগছে?’

সাফার সেই পোস্টে তাসনিয়া ফারিণ মন্তব্য করেছেন, ‘ভালোই হতো।’

 

আরেক গায়ক প্রতীক হাসান পরিবারের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, ‘পারফেক্ট’।

এআইয়ের মাধ্যমে আশির দশকের এই রেট্রো লুক সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। তারকাদের এমন ভিন্নধর্মী উপস্থাপনাও ভক্ত-অনুরাগীদের মধ্যে তৈরি করেছে নস্টালজিয়ার আবহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com