1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানা শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন

ডা. সাবরিনাসহ ৮ জনের বিচার শুরু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০

ঢাকা: করোনাভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণার মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। এ চার্জ গঠনের মধ্যদিয়ে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারীর আদালত আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে চার্জ গঠনের আদেশ দেন। একইসঙ্গে আদালত আগামী ২৭ আগস্ট (বৃহস্পতিবার) সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।

আসামি আটজনই কারাগারে রয়েছেন। এদিন আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাদের পক্ষের আইনজীবীরা অব্যাহতি চেয়ে শুনানি করেন।

সাবরিনার পক্ষে তার আইনজীবী বলেন, সাবরিনার বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। তিনি চেয়ারম্যান না হলেতো অভিযোগই থাকবে না। পুলিশ তদন্তে প্রতিষ্ঠানের সঙ্গে তার চেয়ারম্যানের সংশ্লিষ্টতা পায়নি। কাজেই তার বিরুদ্ধে কোনো অভিযোগ আসে না।  চেয়ারম্যান না হলে তার বিরুদ্ধে কেন চার্জ গঠন হবে।

সাবরিনার স্বামী আরিফুল হক চৌধুরীর পক্ষে তার আইনজীবী বলেন, আরিফুল হকের মাধ্যমে কোনো অপরাধ সৃষ্টি হয়নি। এমন না তিনি যে করোনার টেস্ট করিয়েছেন তার সেই টেস্ট পজিটিভ বা নেগেটিভ দেখানো হয়েছে। এতে ১০ জনের ক্ষতি হয়েছে। আর হুমায়ন কবীর ও তানজীনাকে গত ৯ জুন স্যাক করা হয়। এরপর এসব কাণ্ড ঘটেছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত না। তার অব্যাহতির প্রার্থনা করছি।

তারা বলেন, আসামিরা প্রত্যেকে যোগসাজশে টাকা নিয়ে জাল জালিয়াতি করে ভুয়া রিপোর্ট দিয়েছে। এতে মানুষের জীবন বিপন্ন হয়েছে। এরা প্রত্যেকে ঘটনার সঙ্গে জড়িত। সাবরিনা এবং আরিফুল হক এর মাস্টারমাইন্ড। তাদের প্রত্যেকের বিরুদ্ধে চার্জগঠনের প্রার্থনা করছি।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের কাছে জানতে চান, তারা দোষী না নির্দোষ। এসময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন এবং ন্যায় বিচার প্রার্থনা করেন। এরপর আদালত আসামিদের বিরুদ্ধে চার্জগঠনের আদেশ দেন।

এদিন হুমায়ন কবীর ও তার স্ত্রী তানজীনা পাটোয়ারী জামিন আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন।

গত ৫ আগস্ট এ মামলায় ঢাকা সিএমএম আদালতে ডিবি পুলিশের পরিদর্শক লিয়াকত আলী আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

অভিযোগ উঠেছে, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় করোনা শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা না করেই জেকেজি হেলথ কেয়ার ২৭ হাজার মানুষকে রিপোর্ট দেয়। এর বেশিরভাগই ভুয়া বলে ধরা পড়ে। এ অভিযোগে প্রতিষ্ঠানটিতে গত ২৩ জুন অভিযান চালিয়ে সিলগালা করে দেওয়া হয়। পরে তাদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com