1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নকলায় পানিতে ডুবতে থাকা কন্যাশিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মৃত্যু নালিতাবাড়ী সীমান্তে ১২ অনুপ্রবেশকারী বাংলাদেশী আটক ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস জব্দ, জড়িতরা পলাতক নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৪৬৯, পর্যটকসহ এখনও নিখোঁজ অনেক জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন সপরিবারে আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা ব্যভিচারের শাস্তি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তি নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী সারাদেশে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সাকিব কন্যাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের বিরুদ্ধে ব‌্যবস্থা

  • আপডেট টাইম :: শনিবার, ২২ আগস্ট, ২০২০

ঢাকা: জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের শিশুকন্যাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট বিষয়টির তদন্তে নেমেছে বলে শুক্রবার (২১ আগস্ট) সংস্থাটির এক ঘোষণায় জানানো হয়।

সংস্থাটি জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব আল হাসানের শিশুকন্যাকে নিয়ে কিছু বিকৃত মনের মানুষ কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। যা আইনে ধর্তব্য অপরাধ। বিষয়টি নিয়ে তদন্ত সংস্থা কাজ করছে। একই সঙ্গে যারা এধরনের কাজ করেছেন তাদের আইনের আওতায় আনা হবে।

শুক্রবার (২১ আগস্ট) রাতে এ বিষয়ে ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান ওয়ালিদ হোসেন বলেন, ‘যারাই এ কাজের সঙ্গে জড়িত থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে।’

প্রসঙ্গত, সূর্যমুখী ফুলের বাগানে কানে লাল ফুল গুঁজে পোস্ট করা ফুলের মতো সুন্দর মেয়েটির একটি ছবির নিচে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন কয়েকজন বিকৃত মানসিকতার মানুষ। এরপরই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com