1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট নালিতাবাড়ীতে জামায়াতের ‘ইউনিট দায়িত্বশীল শিক্ষা বৈঠক’ নকলায় পানিতে ডুবতে থাকা কন্যাশিশুকে বাঁচাতে গিয়ে কিশোরীর মৃত্যু

সৌদি আরবে সাগরে মাছ ধরতে গিয়ে বাংলাদেশি দুই ভাইয়ের মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ২৩ আগস্ট, ২০২০

প্রবাসের ডেস্ক : সৌদি আরবে সাগরে মাছ ধরার ট্রলার ডুবে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতরা আপন দুই ভাই।

নিহতরা হলেন- সিলেটের ফেঞ্চুগঞ্জের ছত্তিশ গ্রামের ইরফান আলীর ছেলে মোহাম্মদ অসিম (৪২) ও উসমান আহমদ (৩৩)। তাদের মধ্যে উসমানের লাশ সৌদি আরবের নৌ-পুলিশ উদ্ধার করলেও অসিমের লাশ এখনও উদ্ধার করা যায়নি।

শনিবার সৌদি আরব সময় সকালে সাগর থেকে উসমানের লাশ উদ্ধার করে দেশটির নৌ-পুলিশ। রোববার সকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ রয়েছেন অসিম।

সৌদি আরবে থাকা নিহতদের বড়ভাই জসিম মিয়ার বরাত দিয়ে ছত্তিশ গ্রামের বাসিন্দা নিহতদের চাচাতো ভাই সাহিল আহমদ বলেন, সাগরের উত্তাল ঢেউয়ে মাছ ধরার ট্রলারডুবিতে নিহত হয়েছেন অসিম ও উসমান। উসমানের লাশ উদ্ধার করে পুলিশ নিয়ে গেছে। অসিম এখনও নিখোঁজ রয়েছেন। তাদের মৃত্যুর খবরে গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com