1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিকিনি নয়, ফুলহাতা নীল পোশাকে মিস ইউনিভার্স মঞ্চে মাহি দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কে এই শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ ইটনায় অবৈধভাবে মজুত করা ১৫৮ বস্তা সার জব্দ, মামলার নির্দেশ নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবলীগকর্মী ও ছাত্রদল নেতা গ্রেফতার শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ পানের ঝুড়িতে করে ৪০ লাখ টাকার ইয়াবা পাচার, কারবারি আটক রান্নাঘরের পেছন থেকে ৩৮ কেজি গাঁজা উদ্ধার, জড়িত চার নারী আটক আজ থেকে শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপ বি’স্ফোরক মামলায় গ্রেপ্তার এনসিপি নেতাকে ছিনিয়ে নিতে থানায় হামলা, আহত ৭ পুলিশ

এইচএসসি, জেএসসি ও পিইসি পরীক্ষার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত হবে

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ আগস্ট, ২০২০

ঢাকা: মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, এইচএসসি, জেএসসি ও পিইসি পরীক্ষার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রিসভার বৈঠক শেষে সোমবার (২৪ আগস্ট) দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

সচিব বলেন, ‘এইচএসসি ও অন্যান্য পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় আলোচনা করছে। তারা কুইকলি একটা সিদ্ধান্ত নেবে।’

তিনি বলেন, সচিব (প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়) গতকালও সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। স্কুল-কলেজ খোলার সময় এখনো হয়েছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। কিন্তু পরীক্ষার বিষয়ে ওনারা খুব স্ট্রংলি চিন্তা-ভাবনা করছেন যে, কীভাবে কী করা যায়।’

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষার বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে যে সারসংক্ষেপ পাঠানো হয়েছে, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না? এ বিষয়ে জানতে চাইলে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘না, এটা আমার নলেজের বাইরে।’

সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়ালি মন্ত্রিসভার বৈঠক হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয় থেকে মন্ত্রিসভার সদস‌্য ও মন্ত্রিপরিষদ বিভাগের সচিবসহ অন‌্যরা বৈঠকে যুক্ত হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com