1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে পরীক্ষার্থীদের ফরম পূরণে বিএম সাবাব ফাউন্ডেশনের সহায়তা আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্ভাবনা তৈরি হলো: হুমায়ুন কবির অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা, ছয় মাসের কারাদণ্ড এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন, ব্রিটিশ, ইইউ ও চীনা কূটনীতিকদের বৈঠক শ্রীবরদী সীমান্তে ১২৭ বোতল ভারতীয় মদ জব্দ বর পছন্দ না হওয়ায় মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ, ভেঙে গেল বিয়ে!

আইজিপি ব্যাজ পেলেন নকলা থানার এসআই মোস্তাফিজুর রহমান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০

নকলা (শেরপুর) : বাংলাদেশ পুলিশের আইজিপি ব্যাজ পেলেন শেরপুরের নকলার চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) এসআই মোস্তাফিজুর রহমান।
মঙ্গলবার (৭ জানুয়ারী) দুপুরে রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে আইজিপি ব্যাজ গ্রহণ করেন। বাংলাদেশ পুলিশের আইজিপি ড. জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) এসআই মোস্তাফিজুর রহমানকে আইজিপি ব্যাজ পরিয়ে দেন।
মোস্তাফিজুর রহমান ২০১৩ সালের শেরপুর সদর থানায় যোগদান করেন। যোগদানের পর থেকে তার চৌকস নেতৃত্বে সদর উপজেলায় মাদক উদ্ধার, সন্ত্রাস, ইভটিজিং ও অপরাধ দমনসহ আইনশৃঙ্খলার সার্বিক উন্নয়নে কাজ করেছেন। ২০১৯ সালে জুয়া, মাদক, পলাতক আসামী গ্রেফতার, অবৈধ অস্ত্র উদ্ধার, ডাকাতি, হত্যা, সন্ত্রাসী ও মাদক মামলার রহস্য উদঘাটন করে আসামিদের দ্রুত গ্রেফতার করায় বিশেষ অবদান রাখায় আইজিপি ব্যাজের জন্য মনোনীত করা হয়। এছাড়াও তিনি ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ উপ-পরিদর্শক নির্বাচিত হন। তিনি ২০১৯ সালের ২৩ সেপ্টম্বর চন্দ্রকোনার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) হিসেবে যোগদান করেন।
– শফিউল আলম লাভলু

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com