1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে পরীক্ষার্থীদের ফরম পূরণে বিএম সাবাব ফাউন্ডেশনের সহায়তা আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বান্দরবানে বিএনপির বিক্ষোভ রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্ভাবনা তৈরি হলো: হুমায়ুন কবির অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা, ছয় মাসের কারাদণ্ড এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগ মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন, ব্রিটিশ, ইইউ ও চীনা কূটনীতিকদের বৈঠক শ্রীবরদী সীমান্তে ১২৭ বোতল ভারতীয় মদ জব্দ বর পছন্দ না হওয়ায় মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ, ভেঙে গেল বিয়ে!

শ্রীবরদীর সীমান্তবর্তী সোমেশ্বরী বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ উদ্বোধন

  • আপডেট টাইম :: বুধবার, ৮ জানুয়ারী, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদী উপজেলার ভারত সীমান্তঘেঁষা রাঙাজান গ্রামে সোমেশ্বরী নদীর তীরে অবস্থিত বধ্যভূমি স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারী) সকালে প্রায় ৪৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ স্মৃতিস্তম্ভের উদ্বোধন করেন শেরপুর-৩ আসনের এমপি প্রকৌশলী ফজলুল হক চাঁন।
এসময় অন্যান্যের মধ্যে শ্রীবরদীর ইউএনও নিলুফা আক্তার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরো, মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, আবদুল্লাহ সালেহ, হামিদুর রহমান, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী লাল, ইউপি চেয়ারম্যান মাসুদ রানা প্রমুখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধ চলাকালে গারোপাহাড়ের ভারত সীমান্তঘেঁষা রাঙ্গাজান গ্রামে অবস্থান করতেন শ্রীবরদী অঞ্চলের মুক্তিযোদ্ধারা। এ গ্রামের পাহাড়ি নদী সোমেশ্বরী পার হলেই ভারতের মেঘালয় রাজ্যের মহেন্দ্রগঞ্জ। মুক্তিযোদ্ধারা অপারেশন শেষে নৌকাযোগে নদী পার হয়ে মহেন্দ্রগঞ্জে অবস্থান নিতেন। ১৯৭১ সালে কুড়িকাহনিয়া কোটামনি যুদ্ধে আহত হন মুক্তিযোদ্ধা কেএম নাজমুল হাসান খান বুলবুলসহ তিনজন। পরে সহযোগীরা তাদের রাঙ্গাজান গ্রামে নিয়ে এলে তিনজনই মৃত্যুবরণ করেন। এসময় রাঙাজান গ্রামেই তাদের সমাহিত করা হয়। পরবর্তীতে পাকহানাদার বাহিনী হামলা চালিয়ে এ গ্রামের আরও ২৫ জন নিরীহ মানুষকে হত্যা করে পুঁতে রাখে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com