1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত

  • আপডেট টাইম :: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

সুমন মিয়া, বকশীগঞ্জ (জামালপুর) : জামালপুরের বকশীগঞ্জে ৪ ডিসেম্বরের এই দিনে মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার স্মৃতি পর্বে ১১ নম্বর সেক্টরের ঐতিহাসিক ধানুয়া কামালপুর পাকিস্তানি হানাদার মুক্ত দিবস। বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।

এ উপলক্ষে বেলা ১১ টায় দেশের জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করাসহ নানা আয়োজন করা হয়।
এছাড়াও বেলা দুপুর ১২টায় ঐতিহাসিক ধানুয়া কামালপুর মুক্তিযোদ্ধা মুক্ত মঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম। বিশেষ অতিথি ছিলেন জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- জামালপুর জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা, সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, বীর মুক্তিযোদ্ধা মতিউল আলম, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, উপজেলা বিএনপির আহবায়ক মানিক সওদাগর, পৌর বিএনপির আহবায়ক জাহিদুল ইসলাম প্রিন্স প্রমুখ।

অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের ঘটনার স্মৃতিচারণ ও ৪ ডিসেম্বর ধানুয়া কামালপুরের শত্রুমুক্ত দিবসের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের অনেকে অংশ গ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com