1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ ইতিহাসে অনন্য রেকর্ড গড়লো স্পেন সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

টেকনাফে দুই কৃষককে অপহরণ, গুলিতে আহত আরও ৩

  • আপডেট টাইম :: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকায় সবজি ক্ষেতে কাজ করার সময় দুজন কৃষককে অপহরণ করে ডাকাতদলের সদস্যরা। এ সময় তাদের উদ্ধারে আশাপাশের কৃষক এগিয়ে গেলেলে তাদের ওপর গুলিবর্ষণ করা হয়। এতে আহত হন আরও ৩ জন। পরে ডাকাতদলের ১ জন সদস্যকে আটক করে পুলিশ ও স্থানীয়রা।

গুলিতে আহতরা হলেন, টেকনাফের হোয়াইক্যং ৯ নম্বর ওয়ার্ডের কম্বনিয়া পাড়া এলাকার বাসিন্দা সোহেল (১৮), কায়সার উদ্দিন (২০) ও মো. সাকিব (১৫)। অপহৃতরা হলেন একই গ্রামের মৃত আব্দুল মাবুদের ছেলে জাগির হোসেন (৩৮) ও মৃত এজাহার মিয়ার ছেলে জকির আহমদ (৪০)। আটক ব্যক্তি টেকনাফের হোয়াইক্যং কম্বনিয়া পাড়ার এজাহার মিয়ার ছেলে মো. সাদ্দাম।

ভিকটিম জাগির হোসেনের চাচা জয়নাল উদ্দিন বলেন, বুধবার দুপুরের দিকে হোয়াইক্যং কম্বনিয়া পাড়া পাহাড়ে পাশে সবজি ক্ষেতে জাগির হোসেন ও জকির আহমেদ কাজ করছিলেন। এ সময় হঠাৎ করে পাহাড় থেকে একদল অস্ত্রধারী ডাকাতদল তাদের অপহরণের চেষ্টা করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে গেলে ডাকাতদল তাদের ওপর গুলিবর্ষণ করতে করতে ওই দুইজন কৃষককে পাহাড়ের ভেতরে নিয়ে যায়। পরে স্থানীয়রা সহ পুলিশের সদস্যরা এক জন ডাকাতকে আটক করতে সক্ষম হয়।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, অপহরণের ঘটনার খবর পেয়ে ওই এলাকায় সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে এক ডাকাতকে আটক করা হয়েছে। অপহৃত দুই কৃষককে উদ্ধারে পুলিশের পাশাপাশি র‍্যাবের সদস্যরা অভিযান চালাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com